ঢাকার সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের আটশো’অসহায়, কর্মহীন ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গনে তিনি নিজের অর্থায়নে আটশো পরিবারের মাঝে পরিবার প্রতি দশ কেজি করে চাল বিতরণ করেন।

প্রসঙ্গত, সারাদেশ করোনাভাইরাস সংক্রমনের কারণে লকডাউন থাকায় দৈনিক খেটে খাওয়া নিম্নবিত্ত ও বিত্তহীন পরিবারের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণিও বিপাকে পড়েছে। সরকার ও উপজেলা প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জি আর এর ত্রাণ বিতরণ করে চলেছে।
এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগেও অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সাভারেও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব দিন-রাত ভেদাভেদ না রেখে নিজ অর্থায়নে গরীব পরিবারগুলোর খাবারের ব্যবস্থা করে যাচ্ছেন।
তাঁর কাছে যেকোনোভাবেই হোক, কেউ না খেয়ে আছে বা খাবারের অভাবে কষ্ট পাচ্ছে- এমন খবর আসামাত্রই নিজে ছুটে গিয়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসছেন।

শুক্রবারের নয়ারহাটে ওই আটশো’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদানকালে এসময় তার সাথে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি ও আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহীদুল্লাহ মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক হোসেন।

পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ হাওলাদার, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি জাহাঙ্গীর আলম জুলহাস এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন সহ স্বেচ্ছাসেবক লীগ এর সকল সদস্য, পাথালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ চঞ্চল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি লকিত উল্লাহ, জিয়াউর রহমান জয় প্রমুখ সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কেএ/বার্তাবাজার