লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় অবস্থিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ফাইটার্স অব হিউম্যানিটি” এর উদ্যোগে ৮২ টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সহযোগিতা পৌঁছে দেয়া হয়েছে।
শুক্রবার(২০ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয় ত্রাণ সামগ্রী। এতে ছিলো চাল,ডাল,ছোলা,চিনি,তেল,সাবান।
এসময় উপস্থিত ছিলো সংগঠন এর সভাপতি মোঃ সোহানুর রহমান, সম্পাদক গোলাম মোক্তাদির,সহ সম্পাদক রেজয়ানুল কবির নিশাদ,প্রাচর সম্পাদক এমএইচ জয়, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মারুফ সাকিল এবং কার্যকারী সদস্য,এম এ কে আজাদ, নিশান,রুমাত,বাঁধন,সুমন,ফারুক,সামিনুর,সোহান, সাগর।
সংগঠন এর সভাপতি মোঃ সোহানুর রহমান বার্তা বাজার’কে জানায় করোনা পরিস্থিতি চলমান সময়ে লিফলেট বিতরণ,সাবান বিতরণ,বিনামূল্যে সবজি বিতরণ সহ জনসচেতনতা বৃদ্ধি করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ত্রাণ সহযোগিতা করা হয়। ভবিষ্যতে স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে।
কেএ/বার্তাবাজার