সারা দেশে প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা, থেমে নেই মৃত্যুর মিছিল। দীর্ঘ একমাস দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। এমন অবস্থায় দরিদ্র, শ্রমজীবী, দিনমুজুর, অসহায় এবং নিম্ন আয়ের মানুষের সাথে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের কৃষক। শ্রমিক সংকটের কারনে বোরো মৌসুমের ধান কাটতে পারছেন না তারা।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সারাদেশের ওই সকল দিশেহারা কৃষকের ধান কেটে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় এবার কৃষকের ধান কেটে দিলো ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ।
শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে সাভার উপজেলার শান্তিনগর গ্রামের কৃষক জামাল মিয়ার ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা।

এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, করোনার সংক্রমণের কারণে ঘরবন্দী সকল মানুষএই মুহুর্তে শ্রমিক সংকটের কারনে বোরো মৌসুমের ধান কাটতে পারছেন না দেশের কৃষককেরা।
আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ছিলো কৃষকের পাশে দাঁড়ানোর। সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছি।

এব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ বলেন, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ কর্মীরাই এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাইদুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আজ অসহায় এই কৃষকের জমির ধান কেটে দিলাম। দেশের যেকোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীরা সবসময়ই ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
এসময় ধান কাটায় অংশগ্রহন করেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ- ধর্ম সম্পাদক মনিরুজ্জামান দিপু, আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ, ছাত্রলীগ নেতা সবুজ. শামীম প্রমুখ সহ আরো অনেকেই।
কেএ/বার্তাবাজার