ফরিদপুরে এবার করোনায় আক্রান্ত হলো এক শিশু

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন ১১ বছরের এক শিশু। এর আগে ওই উপজেলায় তিনজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

ওই শিশুর বাড়ী উপজেলার লস্করদিয়া ইউনিয়নের কালিবাড়ি এলাকায়। এ নিয়ে ফরিদপুরের মোট ৮ জন রোগি করোনায় আক্রান্ত হলো।

নগরকান্দা উপজেলা নির্বাহী জেতি প্রু জানান, গতকাল ওই শিশুর জ্বর দেখা দিলে শহরের শিশু বিশেষজ্ঞ ডাঃ সাদের কাছে নিয়ে যান পরিবারের লোকজন। এরপর ডাক্তারের করোনা সন্দেহ হলে তাকে পরীক্ষার জন্য পাঠানো হয়।

আর সেই পরীক্ষার মাধ্যমে শুক্রবার নমুনা পরীক্ষায় যে রির্পোট পাওয়া যায় তাতে তার করোনা পজিটিভ আসে। তিনি বলেন আমরা শোনা মাত্রই ওই এলাকায় গিয়ে পারিবারিক খোজ খবর নেই।

তাতে দেখা যায় ওই এলাকায় কেউ বিদেশ বা ঢাকা থেকে এর ভিতর কেউ আসেনি। পরিবারের লোকজনও এর ভিতর কোথাও যায়নি। তারপরেও তার করোনা পজিটিভ আসায় কমিউনিটি ট্রান্সমিশন হয়ে যাবার আশঙ্কা করছি আমরা।

এর ভিতর ওই শিশুকে আজ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসলোশনে পাঠানো হচ্ছে। এছাড়া বাড়িটি লকডাউন করা হয়েছে। এ দিকে এর আগে গত ১৩ এপ্রিল নগরকান্দা উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয় যা এখনো বলবত আছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ ছিদ্দিকুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার শিশুটির নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হয়। ফলাফলে তার করোনা পজেটিভ এসেছে। তার পরিবাবের বাকি সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, আজ মোট ফরিদপুরের ৩৭ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে একজনেরই পজেটিভ আসে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর