কালিগঞ্জে দুই মোটরসাইকেল ও সাইকেল চোর আটক
কালিগঞ্জে দুই মোটরসাইকেল ও সাইকেল চোর আটক
সাতক্ষীরার কালিগঞ্জে চোর সিন্ডিকেটের দুই সক্রিয় সদস্যকে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটর সাইকেল, ৮ খানা বাইসাইকেল ও মোবাইল।
থানা ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ঘুশুড়ী গ্রামের মেছের আলী গাজীর পুত্র এলান গাজী (১৮) ও আমজেদ আলী গাজীর পুত্র বাবলা হোসেন (১৮) কে স্থানীয় জনসাধারণ সন্দেহ বসত আটক করে।
জিজ্ঞাসাবাদকালে তারা মোবাইল ফোন, মোটর সাইকেল ও বাইসাইকের চুরির কথা স্বীকার করে। শুক্রবার সকালে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন তাদের নিকট থেকে ১ টি মোটর সাইকেল ৮ খানা বাইসাইকেল কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পরে কালিগঞ্জ থানায় সংবাদ দিলে থানার উপ পরিদর্শক সালাহ উদ্দীন ও উপ পরিদর্শক ইমরানসহ সঙ্গীয় ফোর্স চুরিকৃত মালামাল জব্দ করে এবং চোর চক্রের সদস্য এলান ও বাবলাকে থানায় নিয়ে আসে। বিকালে তাদেরকে চুরি মামলায় আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
কেএ/বার্তাবাজার