কোম্পানীগঞ্জে অসহায় কৃষকের ধান ঘরে তুলে দিল সেতুমন্ত্রীর ভাই শাহাদাত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্নেহের ছোট ভাই শাহাদাত হোসেন। শুক্রবার সকালে বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে রাজাপুর গ্রামে শাহাব উদ্দিনের ২০ডিং জমির ধান কেটে বাড়ীতে পৌঁছে দেন।

এসময় সেতুমন্ত্রীর ভাই শাহাদাত হোসেন এর সাথে ধান কাটায় অংশগ্রহণ করেন, কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই ফরহাদ, ১নং সিরাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল, সহ সভাপতি ইকবাল, ছাত্রলীগ কর্মী রাব্বী, সাকিব, পারভেজ, সাদ্দাম প্রমূখ।

অসহায় দরিদ্র কৃষক শাহাব উদ্দিন জানান, করোনা ভাইরাসের কারনে লকডাউন থাকায় মাঠে ধান পাকলেও সেই ধান কাটার কোন ব্যবস্থা করতে পারছিলাম না। এমন সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্নেহের ছোট ভাই শাহাদাত হোসেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা আমাদের প্রায় ২০ডিং জমির ধান কেটে বাড়ীতে পৌঁছে দিয়েছেন।

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত হোসেন বলেন, করোনা ভাইরাসের কারণে চলতি মৌসুমে অন্য জেলা থেকে শ্রমিক না আসায় বিপাকে পড়েছেন সাধারণ কৃষকরা। ক্ষেতে ধান পেকে গেলেও শ্রমিক ও টাকার অভাবে তা ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন। এজন্য অসহায় কৃষকদের পাশে আমি থাকবো এবং তাদের যে কোন সহায়তা প্রয়োজন হলে তখনই তা করা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর