করোনায় বিশ্বময় বিদ্যালয়ের ব্যতিক্রমী উদ্যোগ

চলমান করোনা পরিস্থিতিতে বিশ্বের অন্যসব দেশের মতন বাংলাদেশও শুরু হয়েছে সংকট। আর এমন সময় নিজের সাধ্যমত এগিয়ে এসেছে বিশ্বময় বিদ্যালয় নামের একটি সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠদানকারী এই সংগঠনটি পথচলা শুরু করার কিছুদিন পরেই থেমে ছিল। এবার করোনা সংকটে তারা ফান্ড গঠন করে পূনরায় এগিয়ে এসেছে মানবসেবায়।

এ ব্যাপারে সংগঠনটির মূখপাত্র বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র রাসেল আহমেদের সাথে কথা হয়। তিনি জানান, অনলাইনে আমাদের যে পাঠদান কার্যক্রম ছিল তা সম্পূর্ণ বিনামূল্যে। তাই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেই পাঠদান শুরু করি। পড়াশোনার চাপে কিছুদিন আমাদের কার্যক্রম বন্ধ থাকার পর করোনা সংকটে আবার শুরু করেছি।

তিনি আরও বলেন, আমাদের আওতাভূক্ত সদস্যদের মাধ্যমে তাদের এলাকার নিম্ন আয়ের বেকার মানুষদের সহায়তার পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণির মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বিশ্বময় বিদ্যালয় নামের একটা ফান্ড গঠন করে আমরা সমাজের বিত্তবানদের নিকট থেকে অর্থ সংগ্রহ করেছি। সেই টাকা বিভিন্ন মাধ্যমে অনেকটা লোকচক্ষুর আড়ালে মধ্যবিত্তদের পৌছে দেয়ার চেষ্টা করেছি। কোনো দ্রব্য নয়। আমরা টাকা দেয়ার চেষ্টা করছি এই কারনে, তাদের শুধু খাদ্য না, আরও অনেক কিছুই প্রয়োজন হয়।

বেশিরভাগ সংগঠন যেখানে ফটোসেশনের জন্য সাহায্য সহযোগীতা করে সেখানে আপনারা কেন আঁড়ালে কাজ করছেন? এমন প্রশ্নের জবাবে রাসেল আহমেদ বলেন, আমরা যাদের পাশে দাঁড়াচ্ছি তারা যে সারা বছর এমন বিপদে থাকে তা কিন্তু না। নিতান্ত বিপদে পড়েই তারা আমাদের সাহায্য গ্রহন করেছে। তাই তাদেরে পরিচয় গোপন রাখার জন্যই আমাদের এই প্রয়াস।

জানা যায়, কয়েকটা অঞ্চলে ভাগ করে তারা কাজ শুরু করেছে। বড় পরিসরে এখনও কাজ না করতে পারলেও ইতোমধ্যে কয়েকশত পরিবারের পাশে তারা দাড়িয়েছে। এদের মধ্যে ঢাকা আর ময়মনসিংহ অঞ্চলের কিছু এলাকার দায়িত্বে রাসেল আহমেদ, সিলেট অঞ্চলে শাহজাহান, বরিশালে সিনথিয়া এবং কুমিল্লা অঞ্চলের দায়িত্বে আছেন চাঁদনী নামের একজন সেচ্ছাসেবী।

বিশ্বময় বিদ্যালয় নামের এই সংগঠনটির ২০১৭ সালের দিকে যাত্রা শুরু করে। তখন অনলাইনে রাসেল আহমেদ একাই পাঠদান করতো। এখনও পুরোপুরি গুছিয়ে নিতে না পারলেও তাদের পাঁচ শতাধিক সদস্যের একটা সেচ্ছাসেবী দল আছে। যাদের মাঝে অনেকেই অনলাইনে বিনা পারিশ্রমিকে পাঠদান করে যাচ্ছেন। তাদের মধ্যে রাসেল আহমেদ ছাড়াও, আব্দুর রহমান রনি, তাহসিন আরাফাত মৃত্তিকা, আমিরা আজাদ, সিনথিয়া আক্তার, শ্রেয়সী হোসেন অহনা প্রমূখ নেতৃত্ব দিচ্ছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর