লালমনিরহাট জেলার সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড কালমাটি পাকার মাথা গ্রামে দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহযোগিতা প্রদান করেছে লালমনিরহাটের জেলা ভিত্তিক ফেইসবুক গ্রুপ “লালমনিরহাটে যা যা হতে দেখেছি” এর এডমিন ও মডারেটররা।
শুক্রবার(২৪ এপ্রিল) বিকেলে গ্রুপের এডমিন ও মডারেটররা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন খাদ্য সামগ্রী।এতে ছিলো চাল,ডাল,আলু।
এসময় উপস্থিত ছিলো গ্রুপের এডমিন জাকির হোসেন জয়,মধুসূদন রায়,তুষার আচার্য্য,মোঃ নাজমুল ইসলাম (লায়ন),শান আহমেদ সাকিব ও মডারেটর মোঃ রায়হান সাদিক।
গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন জাকির হোসেন জয় বলেন লালমনিরহাট জেলাকে রিপ্রেজেন্ট করতে আমরা গ্রুপটা খুলেছি।বর্তমান দেশের ক্রান্তিলগ্নে অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি।সকলের উচিত অসহায় মানুষগুলোর পাশে দাড়ান।
বার্তা বাজার/এম.সি