কুড়িগ্রামে শুক্রবার নতুন করে আরো একজন পুরুষের শরীরে কোভিড ১৯ এর অস্থিত্ব পাওয়া গেছে।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার মাচাবান্ধা নামাচর (পশ্চিম সরকারপাড়া) গ্রামে ৩০ বছর বয়সের নারায়ণগঞ্জ ফেরত যুবক করোনা ভাইরাসে আক্রান্ত।
গত ৩ দিন আগে ঐ যুবকের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছি। আজ ২৪ এপ্রিল নমুনার ফলাফল আসে পজিটিভ। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ জনে। এরমধ্যে রৌমারী উপজেলায় তিনজন,ফুলবাড়িতে একজন এবং কুড়িগ্রাম সদর উপজেলায় একজন ও সর্বশেষ চিলমারী উপজেলায় একজন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।
কুড়িগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী ০৬ জন।
সদর উপজেলায়ঃ ০১ জন
চিলমারী উপজেলায়ঃ ০১ জন
ফুলবাড়ী উপজেলায়ঃ ০১ জন
রৌমারী উপজেলায়ঃ ০৩ জন
বার্তা বাজার/এম.সি