সামাজিক দূরত্ব না মানায় সাড়ে ২০ লক্ষ টাকা জরিমানা

সাতক্ষীরায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সাধারন মানুষকে ঘরে রাখতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ আইন-শৃংখলা বাহিনীর ২০ টি টিম জেলা ব্যাপী অভিযান অব্যাহত রেখেছে।

এরপরও হিমশিম খাচ্ছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। আইন শৃংখলা বাহিনীকে উপেক্ষা করে বিভিন্ন অজুহাতে সাধারন মানুষ অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করছেন। ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদের জরিমানাও করা হচ্ছে।

ইতিমধ্যে সামাজিক দূরত্ব বজায় না রেখে অহেতুক ঘোরাঘুরি, সরকারি নির্দেশ অমান্য করে সন্ধ্যার ৬ টার পর দোকান খোলা রাখা ও দ্রব্যমূল্যের দাম বেশী নেয়ার অপরাধ গত ২৪ ঘন্টায় জেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান ২২ জনকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার পর্যন্ত জেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান ২ হাজার ৪৮ টি মামলায় ২০ লাখ ৫৮ হাজার ৫৮৭ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এদিকে, করোনা সচেতন প্রতিরোধে জেলাব্যাপী চলছে মাইকিং,ছড়োনা হচ্ছে জীবাণুনাশক স্প্রে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর