লালমনিরহাট জেলার জেলা স্টেডিয়ামে শুক্রবার(২৪ এপ্রিল) সকালে করোনা ভাইরাস প্রার্দুভাবের কারনে কর্মহীন, ক্ষতিগ্রস্হ ও অসহায় ৫০০ টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে ৭.৫ কেজি চাল, ১ কেজি চিনি,১ কেজি ডাল,১ কেজি লবন, ১ লিটার তেল, ৫০০ গ্রাম সুজি বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,লালমনিরহাট জেলা ইউনিট।
এসময় উপস্থিত ছিলেন জেলা ইউনিটের সম্মানিত চেয়ারম্যান এড. মতিয়ার রহমান, সেক্রেটারি এড.আশরাফ হোসেন বাদল এবং কার্যনির্বাহী সদস্য সহ ইউনিট লেভেল অফিসার মোঃফরহাদ আলম ও যুব সদস্যরা।
ইউনিট লেভেল অফিসার মোঃ ফরহাদ আলম বার্তা বাজার কে জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,লালমনিরহাট জেলা ইউনিট সবসময় সবরকম প্রাকৃতিক দূর্যোগের মোকাবিলা করতে প্রস্তুত।করোনা পরিস্থিতি চলমান সময়ে নিয়োমিত স্প্রে কার্যক্রম,জনসচেতনতা বৃদ্ধি সহ ত্রাণ সহযোগিতা চলমান রয়েছে।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে।
বার্তা বাজার/এম.সি