বরগুনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৫ জনকে অর্থদন্ড

বরগুনার যৌথ উদ্যোগে আজ সকাল বরগুনা জেলায় সদর এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অযথা ঘুরাঘুরি করা, দোকান খোলা রাখা, হোম কোয়ারেন্টাইন না মানা এবং সামাজিক দুরত্ব বজায় না রাখার অপরাধে ৫ জনকে ৫,৩০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নিজাম উদ্দীন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা, বাংলাদেশ দন্ড বিধি আইনের ২৬৯/১৮৮ ধারা এবং ধুমপান নিরোধ আইন ২০০৫ এর ৪(২) ধারা মোতাবেক অর্থদন্ড দন্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু ব্যক্তি এবং দোকান মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ রইছ উদ্দিন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর