ফুলের শুভেচ্ছা নিয়ে হাসপাতাল ছাড়লেন ২ জন

বরগুনায় প্রথমবারের মতো করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন। আজ শুক্রবার দুপুর ২টার দিকে তাঁরা বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান। ফেরার সময় তাদেরকে ফুলের শুভেচ্ছা জানায় হাসপাতাল কতৃপক্ষ। পরে তাদেরকে হাসপাতালের নিজস্ব গাড়ীতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

সুস্থ হওয়া দুজন হলেন, সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামের হিরণ খান (৩৫) এবং সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের খাকবুনিয়া গ্রামের মোঃ সেলিম মিয়া (৬২)। তাঁদের দুজনেরই করোনা শনাক্ত হয় গত ১১ এপ্রিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সুস্থ হওয়া দুজনেরই যথ্রাক্রমে ১৯ এবং ২৩ এপ্রিল দুইবার করে নমুনা পরীক্ষার পর করোনা নেগেটিভ এসেছে। সর্বশেষ নেগেটিভ রিপোর্ট আসার পরপরই তাঁদের দুজনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরগুনা জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট এবং করোনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ডা: কামরুল আজাদ এবং সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট সুভাষ দত্তসহ সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মীরা। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য করোনারোগীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

গত ৯ এপ্রিল থেকে আজ ২৪ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মধ্যে মৃত্যুবরণ করেছেন দুজন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর