চলমান করোনা পরিস্থিতিতে দেশের অন্যসব পেশাজীবির চেয়ে বেশি দুর্ভোগে পড়েছে কৃষকরা। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধানের বেশী ফলন হয় ব্যুরো মৌসুমে। আর এই মৌসুমেই করোনা ভাইরাসের প্রভাবে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ঘরে তোলতে পারছে না সোনার ফসল।
এমন সময় দেশের বেশ কিছু রাজনৈতিক, সামাজিক সংগঠনের মত কৃষকদের ধান কাটা এবং তা বাড়িতে পৌছে দেয়ার কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারই অংশ হিসাবে ময়মনসিংহ জেলার নান্দাইলেও ছাত্রদলের উদ্যোগে অসহায় কৃষকের ধান কেটে তা মাড়াই করার স্থানে পৌছে দেয়া হয়েছে।
উপজেলা বিএনপি নেতা ইয়াসের খান চৌধুরীর পরামর্শে উপজেলার খারুয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মীরা করোনা পরিস্থিতিতে চলমান শ্রমিক সংকটে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়।
জানা যায়, খারুয়া ইউনিয়নের বনগ্রাম এলাকার কৃষক জসিম মিয়া শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিল না। তার মাঝে আসন্ন রমজানের প্রস্তুতিও সম্পন্ন করতে হবে। ঠিক এমন সংকটময় মুহুর্তে তার পাশে এসে দাঁড়িয়েছে খারুয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান সোহেল। তার নেতৃত্বে বেশকিছু নেতাকর্মীকে নিয়ে কৃষক জসিমের ৭৪ শতাংশ ধান কেঁটে বাড়িতে পৌছে দেয়া হয়।
ধান কাঁটার বিষয়টি নিশ্চিত করে জসিম উদ্দিন জানান, শ্রমিকের অভাবে ধান কাঁটতে পারছিলাম না। ছাত্রদলের ছেলেরা আমার ধান কেটে দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহেল জানায়, আমাদের আদর্শ প্রেসিডেন্ট জিয়া। দেশ গড়ায় উনি যেভাবে শরীরে কাঁদা পানি লাগিয়ে কাজ করেছে আমরাও সেভাবে কাজ করে যাব। আমরা দেশ ও দশের স্বার্থে আমাদের এই ধরণের কার্যক্রম অব্যহত রাখব।
ধান কাঁটা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা সম্পাদক জাবির হাসান সোহাগ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন ভূঁইয়া, সহ-সভাপতি কাউসার আহমে্ ছাত্রনেতা ঝুম্মন, বিল্লাল প্রমুখ।
বার্তাবাজার/এসজে