সাতক্ষীরায় টিসিবি পন্য ক্রয়ে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। বিশেষ করে পবিত্র মাহ রমজানকে সামনে রেখে শুক্রবার সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কে টিসিবি পন্য ক্রয়ের জন্য সামাজিক দূরত্ব বজায় না রেখে সাধারন মানুষের উপচপড়া ভিড় লক্ষ্য করা গেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে টিসিবির পন্য ক্রয়ের জন্য ৩ ফুট দূরত্ব বাঁশের বেঁড়ার মধ্যে দিয়ে লাইনে দাড়িয়ে পন্য ক্রয়ের ব্যবস্থ্য করেছেন।
তারপরেও এই বাঁশের বেঁড়ার বাইরে করোনার ঝুঁকি নিয়ে বহু নারী-পুরুষ এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে টিসিবি পন্য ক্রয়ের জন্য। এর ফলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের সামাল দিতে হিমশিম খান।
বার্তা বাজার/এম.সি