ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন, তাদের কোনো কর্মী যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাহলে তাকে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয়া হবে। তাদের প্রতিশঠানে কর্মরত প্রায় ২ লাখ কর্মীর চিকিৎসার জন্য তারা এই উদ্যোগ নিয়েছে। গণমাধ্যমের কাছে দেয়া এক বিজ্ঞপ্তিতে তারা এই তথ্য জানায়।
প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত কর্মীদের ও তাদের পরিবারের পাশে থাকার প্রয়াস ও কৃতজ্ঞতা থেকেই নগদ এ উদ্যোগটি নিয়েছে।
দেশের এই সংকটময় পরিস্থিতিতে নগদ মানুষ ও দেশের প্রতি ভালোবাসা থেকেই মার্চেন্ট টু মার্চেন্ট খরচ ৬ টাকায় নামিয়ে এনেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের ক্ষেত্রে মাশুল না নেয়া এবং মাসে প্রথম এক হাজার টাকা ক্যাশ আউটে চার্জ না নেয়ার মতো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।
বার্তাবাজার/এসজে