শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় বজ্রপাতে সালাউদ্দিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সালাউদ্দিন উপজেলার চরভাগা পশ্চিম মোনাই হাওলাদার কান্দির বাসিন্দা সাহেব আলী গাজী ছেলে।
স্থানীয় বাসিন্দা ও চরভাগা ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন হাওলাদার বলেন, সালাউদ্দিন তার বন্ধুদের নিয়ে শুক্রবার সকালে পদ্মা নদীর পারে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে ছিল। দুপুরে হঠাৎ বজ্রসহ ঝড় শুরু হলে সেখানেই বজ্রপাতের শিকার হয় সে। পরে তাকে উদ্ধার করে নড়িয়ার ঘড়িষার বাজারের একটি হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বার্তা বাজার/এম.সি