ঋণের দায় সইতে না পেরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

যশোরের কেশবপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এক দম্পতির আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ঋণের হতাশা থেকেই তাদের এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঘোপসেনা গ্রামের শামিম হোসেন (৩০) ও তার স্ত্রী রেনুকা বেগম (২৫)

নিহতদের পরিবার জানায়, সংসারে বেশি দেনা হয়ে যাওয়ার কারণে শামিম মানসিকভাবে ভেঙে পড়েন। সে কারণে আজ সকালে শামিম গামছা দিয়ে আর রেনুকা তার ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঘরের আড়ায় ঝুলে আত্মহত্যা করেন।

সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম জানান, অভাবের তাড়নায় আত্মহত্যা করেনি। তবে তার ঋণের পরিমাণ অনেক। শামিম পল্লী বিদ্যুতের ফোরম্যান হিসেবে কাজ করতেন। লেবার আনার ক্ষেত্রে তিনি এ দায়দেনায় জড়িয়ে পড়েন। সকালে

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন জানান, ঋণের কারণে হতাশাগ্রস্ত হয়ে তারা আত্মহত্যা করেছেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর