শেরপুরে আ.লীগের সম্পাদকের উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্বব্যাপী করোনাৎভাইরাস মহামারী আকার ধারণ করায় কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। করোনা ভাইরাস মোকাবেলায় সকল মানুষকে ঘরে রাখতে ও কর্মহীন অসহায় দরিদ্র প্রায় ১ হাজার জনগোষ্ঠির মাঝে বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়ার উদ্যোগে খানপুর পশ্চিমপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সহযোগিতায় ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৩ টায় খানপুর দ্বী-মূখি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সংসদ সদস্য পুত্র মো. আসিফ ইকবাল সনি, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোজাম্মেল হক রানা, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ সভাপতি মমতাজুর রহমান খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক সাজেদুর রহমান, আওয়ামীলীগ নেতা আহসান হাবীব, চান্দু মিয়া, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শুভ ইমরান, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, খানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল ইসলাম প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর