নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মিশুক, নিহত ১

কুড়িগ্রাম শহরের মোল্লা পাড়া এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের মোল্লা পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি,তবে তিনি জেলার শুলকুর বাজারের বাসিন্দা,আনুমানিক বয়স ৮০।

স্থানীয়রা জানান, বিকেল ৪ টার দিকে কুড়িগ্রাম শহরের মোল্লাপাড়া এলাকায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়। রিকশা চালক নিহত ব্যাক্তিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে তিনি পালিয়ে যান। অটোটি লাইসেন্স করা কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের নামে ।লাইসেন্স নং -০২৫ ।

মিশুক টি জেলা পুলিশ ফাঁড়ীর অধীনে রয়েছে । আহত যাত্রী পারভীন বেগম(৬০) বলেন,”মিশুক চালক জোরে অটো চালাচ্ছিল,ব্রেক না করে ড্রেনে ফেলে দেয় ।”

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর