বাংলাদেশে আসা ভাইরাসের ক্ষমতা কম বলে দাবী দাবি মার্কিন সংস্থার

মহামারি করোনায় সারাবিশ্ব এখন তটস্থ। মৃতের সংখ্যা ২ লাখ ছুঁই ছুঁই করছে। এমন সময় যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ দাবী করছে বিশ্বের অন্য এলাকার তুলনায় দক্ষিণ এশিয়ায় করোনার ক্ষমতা অনেকটাই কম।

যুক্তরাষ্ট্রের এই গবেষণা সংস্থাটির মতে, বাংলাদেশসহ দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ায় যে ধরণের করোনা ভাইরাস ছড়িয়েছে সেটি ইউরোপ এবং অন্যান্য দেশের মতো মারাত্মক নয়। ের ক্ষমতা অনেকটাই কম।

বিভিন্ন দেশে ভাইরাসটির নমুনা সংগ্রহ করেছে তারা। সেখানে ভাইরাসের ক্ষমতা অনুযায়ী এ, বি ও সি বিভাগে ভাগ করা হয়েছে। এ এবং সি’র তুলনায় বি অনেকটাই দুর্বল এবং এর মারণ ক্ষমতা কম। মার্কিন গবেষণা সংস্থাটি বলছে, ভারত দক্ষিণ এশিয়া এবং দক্ষিন পশ্চিম এশিয়ায় এই ভাইরাসের বি উপজাতিটিই ছড়িয়েছে।

ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস বলছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে মূলত এ এবং সি ভাইরাসের প্রকোপ দেখা গেছে। ফলে এসব অঞ্চলে সংক্রমণ এবং মৃত্যু বেশি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর