নাটোরে আ’লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির নির্দেশনায় বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনের ব্যক্তিগত অর্থায়নে বিশ্বব্যাপী মহামারী আকার ধারণকরা প্রানঘাতী করোনা ভাইরাসের কারনে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ১৪০টি হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সরকার।

এসময় উপস্থিত ছিলেন, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিম,ওয়ার্ড অাওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক ইদ্রিস আলী, ইউনিয়ন ছাত্রলীগের ক্রীয়া সম্পাদক আতিক হাসানসহ অনেকে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর