করোনা পরিস্থিতিতে চলমান নিয়মে আজও ব দেশের সকল মসজিদে ব্যতিক্রমী জুম্মার নামাজ আদায় হলো। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে একই চিত্র দেখা যায়। করোনা সতর্কতায় এইভাবেই বেশ কিছুদিন ধরে জুম্মা ও দৈনিক নামাজ আদায় হচ্ছে।
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সমন্বয়ে দুই রাকাত ফরজ নামাজ আদায় করা হয়। বাংলায় কোনো বয়ান ছাড়া আরবিতে খুৎবা দেয়া হয়। নামাজ শেষে সংক্ষিপ্ত দোয়াতে এই মহাদুর্যোগে মানুষের মুক্তি ও সুস্থতা কামনা করা হয়।
এরআগে, অনেকে নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদের প্রবেশমুখে ভিড় করেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয়।
বার্তাবাজার/এসজে