প্রধানমন্ত্রীকে দেয়া কথা বাস্তবায়ন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান রুমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ টি বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্স এ কোভিড-১৯ নিয়ে কথা বলেন, তারই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল জেলা প্রশাসন শেরপুর এর সাথে ভিডিও কনফারেন্স যুক্ত হন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সঞ্চালনায় প্রধানমন্ত্রী কনফারেন্সের শুরুতেই শেরপুর জেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান এর কথা শুনার অভিপ্রায় ব্যাক্ত করেন। চেয়ারম্যান রুমান তার বক্তব্যের শুরুতেই আল্লাহ প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিদেহী আত্মার শান্তি কামনা করে শেরপুর জেলার করোনা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন। খেটে খাওয়া দিন মজুর অসহায় মানুষের জন্য জেলা পরিষদ এর পক্ষ থেকে ২০ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করার কথা মাননীয় প্রধানমন্ত্রী কে জানান এবং ব্যক্তিগত তহবিল থেকে ২০০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, আরো ১০০০ প্যাকেট খাদ্য সামগ্রী পবিত্র রমজানের শুরুর আগে রাতে সেই ১০০০ প্যাকেট খাদ্য সামগ্রী অসহায় মানুষের বাড়িতে রাতের আধারে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। যেই কথা সেই কাজ।

প্রধানমন্ত্রী কে দেওয়া কথার বাস্তবায়ষ করতে গতকাল সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত শহরের চারটি মহল্লায় খাদ্য সামগ্রী পৌঁছে দেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের পক্ষে শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম সম্রাট। এসময় ত্রান বিতরনে সরকারি কলেজ ছাত্রলীগ ও যুব রেড ক্রিসেন্ট এর সেচ্ছাসেবক বৃন্দ অংশগ্রহণ করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর