ব্রিটেনে করোনায় আরও ২ বাংলাদেশির প্রাণহানি

ব্রিটেনে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে ১৫০ জনেরও বেশি বাংলাদেশি এই মহামারীতে মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ মৃত্যুবরণ করেছেন মাজেদুল হোসেন নুনু ও নিজাম উদ্দিন।

মাজেদুল হোসেন নুনু কারোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বুধবার (২২ এপ্রিল) নিউপোর্ট রয়েল ঘুয়েন্ট হাসপাতালে ইন্তেকাল করেন।

নিউপোর্ট সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলার, শাহ পরান বাংলাদেশী জামে মসজিদের ট্রাস্টি ও নিউপোর্ট আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন তিনি। তার বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার, তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে।

করোনায় মৃত নিজাম উদ্দিন বাংলাদেশ সেন্টার লন্ডন’র ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির জয়েন্ট কোষাধ্যক্ষ ছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) লন্ডনের একটি হাসপাতালে মারা যান। নিজাম উদ্দিণনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামে। তিনি গত ৫ এপ্রিল থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর