জাতীয় ট্রাস্ট ফোর্স গঠনের নাম করে বিএনপি দেশের জনগণের মাঝে বিভ্রান্তির ভাইরাস ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে শুক্রবার (২৪ এপ্রিল) তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের কেউ কেউ জাতীয় ট্রাস্টফোর্স গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু সারা দুনিয়ার কোথাও রাজনৈতিক ও দলীয়ভাবে করোনা প্রতিরোধী কোনো ট্রাস্টফোর্স গঠন করেছে বলে দ্রৃষ্টান্ত নেই। এখন সবার দুঃসময়ে সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে ও সতর্কতার সাথে পালন করাটাই দায়িত্বশীলতার পরিচয়। দল হিসাবে ভাল কিছু সবাই করতে পারে।
ওবায়দুল কাদের এসময় রমজান মাস উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান।
বার্তাবাজার/এসজে