সুনামগঞ্জে করোনায় আক্রান্ত ডাক্তারসহ আরও ৮ জন

সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত একজন চিকিৎসকও রয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের বিশেষায়িত ল্যাব থেকে এই ফলাফল জানানো হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, নতুন করে আক্রান্ত ৮ জনের মধ্যে সদর উপজেলায় ১ জন, শাল্লা উপজেলায় ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন, জামালগঞ্জ উপজেলায় ২ জন, ছাতক উপজেলায় ১ জন রয়েছেন।

তিনি আরও বলেন, সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত অবস্থায় একজন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলশনে রাখা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর