মৃতের পরিমান কম হওয়ায় আশার আলো দেখছেন ডা. নাসিমা

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৫০৩ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৪ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ জনে। মোট মৃত্যু হয়েছে ১৩১ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১১২ জন।

শুক্রবার (২৪ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন দেশে করোনায় মৃতের পরিমান আগের চাইতে কমেছে। যেটা আমারদের জন্য আশার আলো। যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তাহলে মৃত্যুর পরিমাণ একেবারে কমিয়ে আনা সম্ভব।

রমজানে দেশবাসী সরকারের দেয়া নির্দেশ মেনে ইবাদত করার আহ্বান জানান। একইসাথে ইফতারিতে তরল খাবার বেশি খাওয়ার পরামর্শ দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর