ব্যক্তিগত উদ্যোগে পাকুন্দিয়ার তারাকান্দিতে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মুস্তাকিম রহমান পাপ্পুর ব্যাক্তিগত উদ্দোগে শতাধিক পারিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
আজ (২৪এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নিজ বাড়িতে যারা করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে মানুষ কর্মহীন হয়ে পড়েছে নিম্মঅায়ের মানুষ তারা যেন খাদ্যের সন্ধানে বইরে বের হতে না হয় এমন শতাধিক পরিবার মাঝে তারাকান্দি গ্রামের নিজ বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিশিষ্ট ব্যাবসায়ী ও তরুন সমাজ সেবক মুস্তাকিম রহমান পাপ্পু।
এসময় পাপ্পুর পিতা জিয়া উদ্দিন, বড় ভাই মস্তোফা কামাল, সমাজ সেবক আজাহারুল ইসলাম আল আমিন, মাসুদ মিয়া, আব্দুল ওয়াদুদ, আনোয়ার হোসেন সহ স্হানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মুস্তাকিম রহমান পাপ্পু বলেন, করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে আমাদের এলাকায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে যার মধ্যেই বেশিরভাগ নিম্ম আয়ের মানুষ, আমি ব্যক্তিগত ভাবে চেষ্টা করেছি শতাধিক মানুষকে ইফতার ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করার। সমাজের বিত্তবানরা এগিয়ে আসিলে এই প্রেক্ষাপটে কোন মানুষ না খেয়ে থাকবেনা।
বার্তা বাজার/এম.সি