বাংলাদেশ ক্রিকেট দলের এক সময়ের সুপারস্টার মোহাম্মাদ আশরাফুল। ফিক্সিংয়ের কারনে অল্প সময়ে ঝড়ে গেলেও তার অসাধারণ ক্রিকেট নৈপুণ্যে এখনও অসংখ্য ভক্তের মনে তার নাম গেঁথে আছে। ৫ বছর সাঁজা কাটিয়ে যদিও মাঠে ফিরেছেন তবে আগের জৌলুসে নেই। এবার দেশের করোনা পরিস্থিতিতে মানুষের পাশের থাকতে নিজের অনেক প্রিয় দুটো ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে আরেক নিষিদ্ধ ক্রিকেটার সাকিব আল হাসান তার প্রিয় ও ঐতিহাসিক ব্যাটটি নিলামে তোলে ২০ লাখ টাকায় বিক্রি করে সব টাকা করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য দিয়ে দিয়েছেন। কিন্তু আশরাফুল মনে করেন সাকিবের ব্যাটটির দাম আরও বেশি হতে পারতো।কারণ হিসাবে তিনি জানিয়েছেন করোনায় বিপর্যস্ত বিশ্ব আর তাড়াহুড়া করাকে।
তবে তার নিজের ইতিহাস গড়া ব্যাট দুটোর দাম আরও বেশি হবে বলে মনে করছেন তিনি। তাই তিনি বলেন, ‘আমি আসলে তাড়াহুড়া করে নিলামটা আয়োজন করতে চাই না। আমি চাই যেন এই ব্যাট থেকে আসা আয়টা অনেক বেশি হয়। কারণ যত বেশি টাকা হবে ততো মানুষের কাজে আসবে।’
২০০১ এ শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে আশরাফুল বিশ্বে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন। এক কথায় বিশ্ব রেকর্ড গড়ে ছিলেন তার ব্যাটে। ক্যারিয়ারের স্মৃতিময় আরেকটি ব্যাটও আছে তার। ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানো সেঞ্চুরির স্মৃতি এখনো তার হৃদয়ে গেঁথে আছে।
বার্তাবাজার/এসজে