সরকারি ত্রাণ পেয়েছে ২ কোটি ৭৭ লাখ মানুষ: ত্রাণ মন্ত্রণালয়

চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে যাওয়া নিম্ন আয়ের মানুষকে ত্রাণ দিয়ে সহায়তা করছে সরকার। সব মিলিয়ে প্রায় সাড়ে ছয় কোটি মানুষকে ত্রাণ সুবিধা দেয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে দেশের মানুষ কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে সরকার। এ পর্যন্ত দেশের ৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী জিআর চাল বরাদ্দ করা হয়েছে ৯২ হাজার চারশ ৮০ মেট্রিক টন। বিতরন হয়েছে ৭১ হাজার ৯৮ মেট্রিক টন। এতে উপকারভোগী লোক সংখ্যা ২ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৫৪ জন ।

সারা দেশের ৬৪ জেলায় এ পর্যন্ত জি আর নগদ টাকা মোট বরাদ্দ করা হয়েছে ৩৯ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ১৬৪ টাকা। এই পর্যন্ত বিতরণ করা হয়েছে ৩১ কোটি ২৪ লাখ ৪ হাজার ৮৮২ টাকা । এতে উপকার ভোগী পরিবার সংখ্যা ৩৪ লাখ ৮৬ হাজার ৮০৯টি এবং উপকারভোগী মোট লোক সংখ্যা ১ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১৪০ জন ।

শিশু খাদ্য সহায়ক হিসেবে মোট বরাদ্দ ৭ কোটি ৮২ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৫ কোটি ৩১ লাখ ৫২ হাজার চারশ ৬৫ টাকা । এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭২৩ টি এবং লোক সংখ্যা ২ লাখ ৫৬ লক্ষ ১১৯জন ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর