মহামারি করোনা ভাইরাসের কারণে এই বছর রমজানে প্রতিবারের মত ইফতার মাহফিলের বিষয়েও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) ধর্ম মন্ত্রনালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার স্বার্থে রমজান মাসে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন বা যোগদান করতে পারবেন না।” একইসাথে এই নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানা গেছে।
অন্যান্য বছর এই রোজার মাসে বিভিন্ন সংগঠন ও রাষ্ট্রীয়ভাবেও ইফতার মাহফিলের আয়োজন করা হত এবং এসব ইফতার মাহফিলে শত শত মানুষ যোগ দিত।
বার্তাবাজার/এসজে