টাঙ্গাইলে করোনায় আক্রান্ত একই পরিবারের ৫ জন

টাঙ্গাইলের সখীপুরে একই পরিবারের স্বামী, স্ত্রী, দুই ছেলে ও মেয়েসহ ৫ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে সখীপুরে করোনায় আক্রান্ত ৬ জন।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্তরা হলেন- উপজেলার লাঙ্গুলিয়া উত্তর পাড়া গ্রামের রিপন মিয়া (৪২) তার স্ত্রী, দুই ছেলে ও মেয়ে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের আবাসিক কর্মকর্তা (আর.এম.ও) ডা. শাহীনূর আলম জানান, গত বুধবার উপজেলার লাঙ্গুলিয়া উত্তর পাড়া গ্রামের সবজি ব্যবসায়ী রিপন মিয়া করোনায় আক্রান্ত হয়। বৃহস্পতিবার সকালে তার পরিবারেরসহ ২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইসিডিআর) পাঠানো হয়। সেখান থেকে রিপন মিয়ার স্ত্রী, দুই ছেলে, ও মেয়ের করোনা পজিটিভ পাওয়া গেছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা কাওরান বাজার এলাকায় রিপন কাঁচা মালের ব্যবসা করতো। ঢাকা থেকে এলাকায় আসার ১৯ দিন পর গত বুধবার তার শরীরে করোনা পজিটিভ হয়। এ ঘটনায় বৃহস্পতিবার তার পরিবারের নমুনা পরীক্ষা করতে দিলে ওই পরিবারের চারজনের করোনা ধরা পরে।

যাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান (আতোয়ার) জানান, রিপন করোনায় আক্রান্ত হওয়ারপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ গিয়ে ৩২টি বাড়ি লকডাউন করে দিয়ে আসি। আবার নতুন করে ওই পরিবারের চারজন আক্রান্ত হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর