যশোরে করোনার উপসর্গ নিয়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

যশোরে করোনার উপসর্গ নিয়ে শাকিলা(২৪) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।তিনি যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।শুক্রবার(২৪শে এপ্রিল)ভোররাতে তার মৃত্যু হয়।নিহত অন্তঃসত্ত্বা নারী হলেন,ঝিকরগাছা উপজেলার বর্নি গ্রামের শাহিন হোসেনের স্ত্রী শাকিলা(২৪) ।যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আরিফ আহমেদ ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,যশোর ঝিকরগাছা উপজেলার বর্নি গ্রামের বাসিন্দা শাহিন হোসেনের স্ত্রী শাকিলা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।জ্বর,কাশি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (২৩শে এপ্রিল)রাত ৯টার দিকে ওই নারীকে জরুরি বিভাগে আনা হয়।তার করোনার উপসর্গ থাকায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল।আজ শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়।তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন জানান, হাসপাতাল থেকে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যুর খবর জানানো হয়েছে।কর্তৃপক্ষকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাতে বলা হয়েছে।মৃত নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন এবং তা আমাকে পরে জানাবেন।যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলিপ কুমার রায় জানান, যেহেতু ওই নারীর করোনার উপসর্গ ছিল তাই পরীক্ষার ফলাফল আসার আগে লাশ হস্তান্তর ঝুঁকিপূর্ণ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর