কুমিল্লার তিতাস উপজেলায় সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধ উপজেলার তাড়িয়াকান্দি গ্রামের মো.সোনামতি(৬০)। মৃত্যুর খবর পেয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মীরা ঘটনা স্থলে গিয়ে মৃত ব্যাক্তির জানাযা ও দাফন সম্পূর্ণ করেন। এসময় তার পরিবারের কোন সদস্য বা গ্রামের আশেপাশের কেউ কোন প্রকার সহযোগিা করেনি। মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে নিয়ে আসে স্বাস্থ্য কর্মীরা পরে জানাযা ও দাফন সম্পন্ন করেন তারা।
জানা যায় সোনামতি একজন নিত্যান্তই অসহায়,সে বিভিন্ন এলাকায় গিয়ে ফেরি ময়াল করে বাচ্চাদের খাদ্য সামগ্রী বিক্রি করতো এবং দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভোগছিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যাক্তির জানাযা ও দাফন করার লক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত কমিটির দুই সদস্য ও ৩জন স্বাস্থ্য কর্মী গিয়ে জানাযা ও দাফন সম্পূর্ণ করেন। তারা হলেন মাওলানা হারুন উর রশিদ, মাওলানা তাজুল ইসলাম, স্বাস্থ্য কর্মী মো. ফাইজুল হক (এমটি ইপিআই),মো.এহসানুল হক সেলিম (সি এইচ সিপি) ও মো. কাওসার আহম্দে (সহকারী স্বাস্থ্য পরিদর্শক)।
বার্তা বাজার/এম.সি