উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের গুরুতর অসুস্থতার যে খবর গণমাধ্যমে প্রকাশ হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। তবে বিষয়ে উত্তর কোড়িয়ার কোনো কর্তা ব্যক্তির সাথে কথা বলেছেন কিনা সেটা তিনি জানাতে চাননি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে প্রকাশ হয়েছে এসব তথ্য। হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে ট্রাম্প জানান, কিমের অসুস্থতার খবরটা মিথ্যা বলে আমি মনে করি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাংবাদিকদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সিএনএন ভুয়া খবর প্রকাশ করেছে। আমার মনে হয় ওই প্রতিবেদন সঠিক নয়। শুনেছি তারা নাকি পুরান ডকুমেন্ট এই প্রতিবেদনে ব্যবহার করেছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন গত সোমবার দাবি করে, হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর সংকটাপন্ন অবস্থায় আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম এনকের প্রতিবেদনেও দাবি করা হয়, কিম জং উনের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে।
বার্তাবাজার/এসজে