গাজীপুরে করোনা আক্রান্ত আরও ৩, মোট আক্রান্ত ৩২০

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া পুলিশ, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও নতুন তিনজনসহ সর্বশেষ ৩২০ জন এ ভাইরাস আক্রান্ত হয়েছে।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে গাজীপুর সিভিল সার্জনের পক্ষে একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। এতে গত ২১ ও ২২ এপ্রিল ঢাকায় পাঠানো নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে।

গাজীপুর জেলায় করোনা পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশি ১১০ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজিটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ৮৯ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।

জানা যায়, জেলার গাজীপুর সদর উপজেলায় ১ জন, শ্রীপুরে ১ জন, কালিয়াকৈরে ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১১০ জন, কালীগঞ্জ উপজেলায় ৮৯ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩০ জন এবং শ্রীপুর উপজেলায় ২১ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১৮৪০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন পাঠানো হয়েছিল ১৫৮ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর