মানুষ মরে রাস্তাঘাটে লাশ পড়ে থাকলেও সরকারের কোনো ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একইসাথে তিনি আরও বলেন, গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা সরকারের পছন্দ হচ্ছে না। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মোহাম্মদপুরে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা নিজ উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে। সরকারের কোনো ত্রাণ না পেয়েও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার হচ্ছে তারা। দমন-নিপীড়ন চলছে তাদের উপর। তারা নিজেরাও কিছু করবে না অন্যদেরও কিছু করতে দিবে না। তার উপর দলের চোর ডাকাতদেরত প্রশ্রয় দিচ্ছেই।
জুলুম-নির্যাতনের ভেতরেও বিএনপি’র নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছে। রমজান মাসেও বিএনপি’র নেতাকর্মীদের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। সূত্র-মানবজমিন
বার্তাবাজার/এসজে