বরগুনায় নতুন করে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে পাথরঘাটা উপজেলায় দুইজন এবং আমতলীতে একজন রয়েছেন।
২৪ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে এ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছেন। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুই জন।
এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ জন, বামনা উপজেলায় পাঁচজন, বেতাগী উপজেলায় দুজন, আমতলী উপজেলায় পাঁচজন এবং পাথরঘাটা উপজেলায় দুজন। তবে এখন পর্যন্ত তালতলীতে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, রাতের প্রাপ্ত ফলাফলে আরো তিন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নতুন সংক্রমিতদের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ যথাযথ পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত এই তিনজনের বাড়িসহ আশেপাশের বেশকিছু বাড়ি ইতিমধ্যেই আমরা লকডাউন করেছি। এ ছাড়াও আমরা তাদের সংস্পর্শে আসা মানুষদের খুঁজে বের করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
বার্তা বাজার/এম.সি