আপন ভাগ্নিকে কুপ্রস্তাব দিয়ে মামা কারাগারে

টাঙ্গাইলে আপন বোনের মেয়েকে যৌন হয়রানি ও কুপ্রস্তাব দেয়ার দায়ে রাজিবুল (২৮) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে টাঙ্গাইল সদর উপজেলা ইউএনও এই আদেশ দেন। লম্পট রাজিবুলের বাড়ি উপজেলার দালা ইউনিয়নের সদুল্যাপুর গ্রামে।

জানা যায়, রাজীবের বোন তার ছোট ভাগ্নের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলারেন হাসপাতালে আছেন। তাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী তার ভাগ্নীকে নানাবাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এই সুযোগে কাছে পেয়ে রাজিবুল তাআর আপন ভাগ্নী ঐ ছাত্রীকে যৌনহয়রানি করে কুপ্রস্তাব দেয়।

পরে সুযোগমত হাসপাতালে গিয়ে ওই মেয়ে তার মাকে বিস্তারিত জানালে তিনি ৯৯৯ এ ফোন করে অভি্যোগ করেন।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে প্রথমে আটক এবং পরে তার সত্যতা পাওয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর