সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্যসহ আহত ৫

লালুমিনরহাটের বুড়িমারী সীমান্তে একজন মানসিক প্রতিবন্ধীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনি বিএসএফ। এতে বাঁধা দেয় বিজিবি। তারা বিএসএফের ছোঁড়া রাবার বুলেটে একজন বিজিবি সদস্যসহ ৫ জন আহত হয়েছে।

বিজিবির বুড়িমারী ক্যাম্প কমান্ডার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তাতে বাঁধা দেয় আমাদের বিজিবি সদস্যরা। আর তাতেও ক্ষুদ্ধ হয়ে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে নোম্যানসল্যান্ড অতিক্রম করে ৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে বিএসএফ।

রাবার বুলেটের আঘাতে আহত হয় এক বিজিবি সদস্যসহ ৫ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। ঘটনার কারণ জানাতে বিএসএফকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন, কোম্পানী কমান্ডার ওমর ফারুক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর