মরণঘাতী করোনাভাইরাসে ফ্রান্সে ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে ৫১৬ জন। এ নিয়ে মোট ২১ হাজার ৮৫৬ জন মানুষ মারা গেছেন। করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের নানা বিধি নিষেধে অনেকটাই থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা।
এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৯১ হাজার ৫৫ জন। শনাক্ত হয়েছেন ২৭ লাখ ২৫ হাজার ৩৯১ জন। করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ লাখ ৪৫ হাজার ৮২০ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৭ লাখ ৮৮ হাজার ৫১৬ জন। এদের মধ্যে ১৭ লাখ ২৯ হাজার ৮৩৮ জনের জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৮ হাজার ৬৭৮ জনের অবস্থা গুরুতর।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।
ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। সেখানে ৮ লাখ ৮৬ হাজার ৪৪২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৫০ হাজার ২৩৬ জন।
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ২৫ হাজার ৫৪৯ জনের মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন।
মৃত্যুর হিসাবে ইতালির পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ২২ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক দ্বিতীয় অবস্থানে রয়েছে এ দেশটি। মোট আক্রান্ত ২ লাখ ১৩ হাজার ২৪ জন।
মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ২১ হাজার ৮৫৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ১৮৩ জন।
বার্তাবাজার/এমকে