যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়াল

মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আশঙ্কা ছিল মৃত্যুর সংখ্যা ৫০ হাজার অতিক্রম করবে যেকোনও মুহূর্তে। আর তা সত্যি করে করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

জনহপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যামতে, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৬ জনের, আর তাতেই মৃত্যু সংখ্যা অতিক্রম করেছে ৫০ হাজার।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে মোট মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ২৪৩ জন। দেশটিতে বর্তমানে মোট আক্রান্ত ৮ লাখ ৮৬ হাজার ৭০৯ জন। মারণ ভাইরাসের জেরে ইতিমধ্যে নিউইয়র্কে মৃত্যু হয়েছে ২০ হাজার ৮৬১ জনের, আক্রান্ত ২ লাখ ৬৮ হাজার ৫৮১।

নিউ জার্সিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ জন। সেখানে মৃত্যু হয়েছে ৫ হাজার ৪২৮ জনের। ক্যালিফোর্নিয়া, ম্যাসচেস্টাস, পেনসিলভানিয়া, লিনিওস সর্বত্রই মৃতের সংখ্যা হাজারের বেশি। মিশিগানে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৭৭ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর