তিতাসের কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ও গম কিনবে খাদ্য অধিদপ্তর

২০১৯-২০ অর্থ বছরের রবি বোরো মৌসুমে তিতাস উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ও গম কিনবে খাদ্য অধিদপ্তর। উপজেলা থেকে ৩৪ মেট্রিক টন গম ও ৮৬১ মেট্রিক টন ধান সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ক্রয় করবে জানিয়েছেন তিতাস উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে। এবিষয়ে আজ বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি জারী করেছে উপজেলা কৃষি অফিস। উক্ত বিজ্ঞপ্তিতে প্রতি কেজি ধানের মূল্য উল্লেখ করেছেন ২৬ টাকা হারে একজন কৃষক থেকে সর্বনি¤œ ১২০ কেজি অর্থাৎ ৩ মন ধান এবং সর্বোচ্চ ৩ টন অর্থাৎ ৭৫ মন ধান বিক্রি করতে পারবেন। বিক্রয়ের সময় ২৬ এপ্রিল ২০২০ হতে ৩১ আগষ্ট ২০২০ইং পর্যন্ত। আর প্রতি কেজি গমের মূল্য ২৮ টাকা দরে একজন কৃষক সর্বনি¤œ ১৫০ কেজি এবং সর্বোচ্চ ৩০০০ কেজি গম বিক্রি করতে পারবেন। এর সময়সীমা ১৫ এপ্রিল ২০২০ ইং হতে ৩০ জুন ২০২০ইং পর্যন্ত। ধানও গম বিক্রি করতে আগ্রহী কৃষকগণকে তাদের নিকটস্থ উপ-সহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালাহ উদ্দিন বলেন ধান ও গম বিক্রয়ে আগ্রহী কৃষকদের তালিকা প্রনয়ণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার। উপজেলা কৃষি অফিস (আমরা) মাঠ পর্যায় ধান ও গম বিক্রি করতে আগ্রহী কৃষকদের তালিকা করে ইউএনও স্যারের নিকট জমা দিবো। ওনার স্বাক্ষরিত তালিকাটি খাদ্য অধিদপ্তরে পাঠানো হবে। তালিকাভূক্ত কৃষকদের কাছ থেকেই ধান ও গম ক্রয় করবে খাদ্য অধিদপ্তর বা খাদ্য গুদাম।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর