করোনা উপসর্গ নিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর মৃত্যু

রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার দোউলতদিয়া যৌনপল্লীতে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগে এক যৌনকরমী নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে হাসপয়াতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে

জানা যায়, ৩/৪ দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগা ৫০ বছর বয়সী এর নারীকে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তখন তার অবস্থা খুব সংকটাপন্ন হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তাররা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফরিদপুর নেয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বলেন, করোনা উপসর্গ থাকায় পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে দুপুরে তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। জ্বর ও শ্বাসকষ্ট ছাড়াও ওই নারী হৃদরোগে আক্রান্ত ছিল। পরীক্ষা সম্পন্ন হলে তিনি করোনাভাইরাস আক্রান্ত ছিল কি না সে বিষয়ে জানা যাবে।

গোয়ালন্দের ইউএনও রুবায়েত হায়াত শিপলু বলেন, দেশে করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর দৌলতদিয়া যৌনপল্লী প্রথমেই লকডাউন করা হয়। তবে এখন আরও সতর্কভাবে চলাচলে নির্দেশ দেয়া হবে। আর মৃত নারীর করোনা শনাক্ত হলে পুরোপুরি কড়াভাবে সবকিছু নিয়ন্ত্রন করা হবে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, যি‌নি মারা গে‌ছেন তার শ্বাসকষ্ট ছিল। পুলিশ এই ব্যাপারে সচেতন আছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর