সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের ৪০ শতাংশই বাংলাদেশি

সিঙ্গাপুরে প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্তদের ৪০ শতাংশই বাংলাদেশি। এ পর্যন্ত দেশটিতে বাংলাদেশিদের ২০টি ডরমেটরিতে ছড়িয়েছে করোনাভাইরাস।

এতো বিপুল সংখ্যক প্রবাসী ভাইরাসে আক্রান্ত হওয়ায়, চরম উদ্বেগে দিন কাটছে ১ লাখ ২০ হাজারের বেশি বাংলাদেশির। বর্তমানে সরকারি নজরদারিতে ডরমেটরিগুলোতে গৃহবন্দি রয়েছেন তারা।

সিঙ্গাপুরে এভাবেই ডরমেটরিতে এক ঘরে থাকেন ১২ থেকে ১৫ জন প্রবাসী বাংলাদেশি। যাদের বেশিরভাগই শ্রমিক। করোনাভাইরাস এমন ২০টি ডরমিটরিতে ছড়িয়ে পড়ায়, দেশটিতে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

শ্রমিকদের কাজ বন্ধ, দেশব্যাপী পহেলা জুন পর্যন্ত লকডাউন। এই সময়ে সিঙ্গাপুর সরকার তাদের বেতন পরিশোধের ঘোষণা দিয়েছে, দেয়া হচ্ছে বিনামূল্যে খাবার ও ওয়াইফাই সুবিধা।

সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, আক্রান্তদের অধিকাংশই বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিক। করাোনা শনাক্ত হওয়ার পর ডরমিটরি থেকে তাদের হাসপাতালে নেয়া হয়। আর সংস্পর্শে আসাদের পাঠানো হয় আইসোলেসনে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর