করোনায় সারা বিশ্বে মারা গেছে ১ লাখ ৯০ হাজার মানুষ

মহামারি করোনায় সারা বিশ্বে প্রাণ হারিয়েছে প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষ। শুক্রবার (২৪ এপ্রিল) ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন মোট ২৭ লাখ ১৮ হাজার ১৩৯ জন। যাদের মাঝে ১৭ লাখ ৮২ হাজার ৪২৫ জন এখনও চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৬৭৮ জন মানুষ গুরুতর অসুস্থ হয়ে আছেন।

এই প্রাণঘাতি ভাইরাসটিতে সারা বিশ্বে ইতোমধ্যে ৭ লাখ ৪৫ হাজার ৬২০ জন সুস্থ হয়ে উঠলেও মারা গেছেন ১ লাখ ৯০ হাজার ৬৫৪ জন মানুষ।

এদিকে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশে আরো সাতজনের মৃত্যুর কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১২৭ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৪১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট চার হাজার ১৮৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর