সারা বিশ্বে সুস্থ হয়েছেন সাড়ে ৭ লাখেরও বেশি মানুষ

প্রাণপঘাতি করোনা ভাইরাসে সারা বিশ্বের ২১০টি দেশ আক্রান্ত। ২৭ লাখ ১৮ হাজার মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আশার বিষয় হলো তাদের মাঝে ৭ লাখ ৪৫ হাজার ৬২০ জন মানুষ সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন আছেন ১৭ লাখ ৮২ হাজার ৪২৫ জন।

করোনা ভাইরাসের পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, করোনা ভাইরাস থেকে স্পেনে সুস্থ হয়েছেন ৮৯ হাজার ২৫০ জন, যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৮৫ হাজার ৯২২ জন, চীনের মূল ভূখণ্ডে ৭৭ হাজার ২৫৭, ইরানে ৬৪ হাজার ৮৪৩, ইতালিতে ৫৭ হাজার ৫৭৬ এবং ফ্রান্সে ৪২ হাজার ৮৮ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়াও সুইজারল্যান্ডে ২০ হাজার ৬০০ জন, তুরস্কে ১৮ হাজার ৪৯১, কানাডায় ১৪ হাজার ৭৬১, অস্ট্রিয়ায় ১১ হাজার ৬৯৪, বেলজিয়ামে ৯ হাজার ৮০০, দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৫০১, অস্ট্রেলিয়ায় ৫ হাজার ৪৫ ও মালয়েশিয়ায় ৩ হাজার ৫৪২ জনীই ভাইরাসটিকে জয় করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর