করোনায় ঢাকা ছেড়েছেন ৪৪২২ জন, ফিরেছেন ১৭৯৯

করোনায় থমকে আছে পুরো দেশ। যার শুরুটা হয়েছে বিমানবন্দর দিয়েই। কেননা অনেকেরই ধারনা যে কোন প্রবাসীর মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। কিন্তু তারপরও থেমে নেই আকশপথে যাতায়াত। গতকাল(২৩ এপ্রিল) বাংলাদেশ ছেড়ে নিজ দেশে ফেরত গেছেন ৪,৪২২ জন বিদেশি। আর দেশে এসেছেন ১,৭৯৯ জন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য থেকে এটি জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১৯ সালের ডিসেম্বরে কোভিড-১৯ সংক্রমণ শুরুর পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এখন পর্যন্ত ভুটান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, মালদ্বীপ, তুরষ্ক, যুক্তরাজ্য, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের চার হাজার ৪২২ জন নাগরিককে নিজ দেশে ফিরে যেতে সহযোগিতা করেছে বাংলাদেশ।

নিজ দেশে ফিরে যাওয়া যাত্রীদের বেশিরভাগই বাংলাদেশি বংশোদ্ভূত। এসব যাত্রী নিজেরাই তাদের যাত্রার অর্থ সংস্থান করেছেন। এর বাইরে বাংলাদেশ চলমান বিভিন্ন উন্নয়ণ প্রকল্প যা এ মুহূর্তে স্থগিত অবস্থায় রয়েছে, সেই প্রকল্পগুলোতে কাজ করা বিদেশিরা নিজ দেশে ফিরে গেছেন।

অপরদিকে চীন, ভারত, নেপাল, সৌদি আরব, শ্রীলংকা, থাইল্যান্ড, ওমান এবং তুরষ্ক থেকে এক হাজার ৭৯৯ জন বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এদের বেশিরভাগই তীর্থযাত্রী, শিক্ষার্থী, পর্যটক, রোগী ও রোগীর সহযোগী এবং ব্যবসায়ী।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর