সাম্প্রদায়িক বার্তা এবার ভারত মহাসাগর থেকে আরব সাগরে গিয়ে আছড়ে পড়েছে। ভুয়ো টুইটার অ্যাকাউন্ট থেকে করোনাভাইরাসের জন্য মুসলিম বিরোধী মন্তব্য ধেয়ে আসছে সেখানে। যা ধরা পড়েছে আরবের গোয়েন্দা দপ্তরের নজরে।
বিষয়টি নিয়ে আরবে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে ভারতীয় দূতাবাস।
আবার একইরকম টুইটার অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে আগের ভারতীয় দূতাবাসের করা বিবৃতি ভুয়ো। তারাই আসল ভারতীয় দূতাবাস। আর মুসলিমদের সঙ্গে ভেদাভেদ তৈরি করতে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট করে সাম্প্রদায়িক বার্তা ছড়ানো হচ্ছে।
করোনাভাইরাস নিয়ে ইসলাম বিরোধী মন্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। ভুয়ো খবর ছড়ানো হচ্ছে আরবের নাম করে। তবলিঘি জামাতের জমায়েত করে করোনার সংক্রমণ ছড়ানো হচ্ছে। এই নিয়ে আরবে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করা হয়েছে। কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস দুটি টুইটার অ্যাকাউন্টের স্ক্রিন শট তুলে ধরেছে। দুটি দেখতে একইরকম হলেও দুটির নাম আলাদা। দুটি টুইটার অ্যাকাউন্ট থেকে ইসলাম–বিরোধী মন্তব্য করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সমাজে করোনার সংক্রমণ ছড়াচ্ছে মুসলিমরা।
ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ভুয়ো টুইটার অ্যাকাউন্টগুলি তুলে ধরে বলা হয়েছে, আমাদের সমাজে বিভাজন তৈরি করতে এসর করা হচ্ছে। দয়া করে বাস্তবটা বুঝে এইসব থেকে দূরে থাকুন। আমাদের মূল লক্ষ্য এখন কোভিড–১৯ নিয়ে সতর্ক থাকা। এই পরিস্থিতিতে পড়ে ভারতীয় দূতাবাস বাধ্য হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট পোস্ট করা হয়। যেখানে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘এই ধরনের ভাইরাস আক্রমণের সময় কোনও জাত, ধর্ম, বর্ণ, ভাষা, সীমান্ত কোনও কিছু দেখে না।’ প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত (আরব) নবদ্বীপ পুরী মনে করেন, এইসব করে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ করা যাবে না। বরং মজবুত হবে।
বার্তাবাজার/কে.জে.পি